Saturday , 5 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে ম্যাজিস্ট্রেট ঠেকালেন বাল্যবিবাহ, জরিমানা আদায়

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে ম্যাজিস্ট্রেট বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছেন। কিশোরীর বিয়ের আয়োজন করায় বরের মুচলেকা ও উভয় পক্ষের ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে পুলিশের একটি দল নিয়ে নাবালিকার বাল্যবিবাহটি বন্ধ করেন। নির্বাহী ম্যাজিষ্টেট মো. ডালিম সরকার জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের স্যারের কাছে খবর আসে একটি বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতির। এ সময় আমি বীরগঞ্জ থানার পুলিশের একটি দল গিয়ে ভোগনগর ইউনিয়নের দক্ষিণ প্রাণনগর এলাকায় অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে বিয়ে দেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেই বাড়িতে গিয়ে তাৎক্ষণিক বাল্য বিবাহটি বন্ধ করা হয়। এ সময় উভয় পক্ষের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না করার জন্য বর পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের আব্দুল কালামের ছেলে মাইউদ্দীনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে “ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের” উদ্যোগে সহায়তা প্রদান

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপু,সম্পাদক সাদেক

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার; দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক

বীরগঞ্জে জাতীয় শোক দবিস উপলক্ষে বৃক্ষরোপণ র্কমসূচি ও আলোচনা সভা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবহারিক ক্লাস-পরীক্ষারও অনুমতি পেল

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আটোয়ারী আওয়ামীলীগের র্্যালী ও আলোচনা সভা

কাহারোলে বিজয় দিবস পালিত

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা