Sunday , 13 June 2021 | [bangla_date]

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের আয়োজনে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রæত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।১৩ জুন ২০২১ রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে “বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার” এর আয়োজনে এই দোয়া আয়োজন করা হয়। বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন আব্দুল আলিম। উল্লেখ্য, গত ৫ জুন শনিবার মনোরঞ্জন শীল গোপাল এমপি কোভিড-১৯ পজিটিভ হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য হয়েছেন। তবে কোয়ারেন্টাইন মেনে চলছেন তিনি। তাই বর্তমানে তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নং ভবনে অবস্থান করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দু‘টি ঘটনা বেদনা বিধুর-এমপি মনোরঞ্জন শীল গোপাল

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা

চাঁদগঞ্জ দ্বিমুখী হাই স্কুল এন্ড কলেজে ঘোষনা করা হলো ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জেসি বান্ধব গ্রীন স্কুল

হরিপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

বড়পুকুরিয়া কয়লাখনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ