Friday , 25 June 2021 | [bangla_date]

বীরগঞ্জ মরিচা ইউপি চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল নিষ্ঠা ও দক্ষতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। উপজেলার ১১নং মরিচা ইউপি’র দক্ষ চেয়ারম্যান হিসেবে সবার নিষ্ঠাবান হওয়ায় তাকে মরিচা ইউনিয়নবাসী বিপুল ভোটে নির্বাচিত করেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকেন এবং গরীব,দুঃখী মেহনতি মানুষের সুখ-দুঃখের সময় পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার এইসব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। আতাহারুল ইসলাম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর হতে মরিচা ইউনিয়নে গরু চুরি,ডাকাতি সহ বিভিন্ন ধরণের অপরাধ ও মামলা মোকদ্দমা প্রায় শূন্যের কোটায় এবং টাউট-বাটপারদের দৌরাত্ম্য একেবারে নেই বললেই চলে মরিচা ইউনিয়নে। জনপ্রতিনিধির পাশাপাশি একজন সফল রাজনীতিবিদও আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। বর্তমানে ১১নং মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্বরত রয়েছেন। এলাকাবাসী জানান,ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখেন চেয়ারম্যান আতাহারুল ইসলাম। এজন্য ইউনিয়নের সিংহভাগ মানুষের কাছেই প্রিয় এই মানুষটি। ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি, ভবিষ্যতেও কাজ করে যাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে-মাহমুদ আলী এমপি

বোদায় শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠিত

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস !

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালিত প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি—হাবিপ্রবি ভিসি

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড