Saturday , 5 June 2021 | [bangla_date]

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও:
ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সারাদেশের মত ঠাকুরগাঁও জেলাতেও আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এখন থেকে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদিত হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে। মানুষ ঘরে বসে থেকেই তাদের জমিজমার সকল কাজ করবে। ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।
ভূমি সংক্রান্ত সকল প্রকারের সেবা প্রদানে জেলা প্রশাসন সচেষ্ট ভূমিকা গ্রহণ করবেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অরিতিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিশেয়নের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে সাজা

আটোয়ারীতে মহাধুমধামে হলো বট-পাখুরী গাছের বিয়ে

পর্যটকদের জন্য চালু হলো টিউলিপ হোটেল

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

“ব্রীজটি বিপদজনক” জনদূর্ভোগের প্রতিকার ও সংস্করণ চাই এলাকাবাসী!!

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

রাণীশংকৈলে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত