Sunday , 20 June 2021 | [bangla_date]

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও থেকে:
ঠাকুরগাঁও সদরের রুহিয়া মধুপুর গ্রামে তাবু খাটানো যাযাবর দলের মানুষদের ঝড় বৃষ্টি নিয়ে মাথা ব্যথা না থাকলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আছে উদ্বেগ। তাইতো বেঞ্চ চেয়ার টেবিল ছাড়াই খোলা আকাশের নিচেই চলে তাদের পাঠদান।

সারা বছরই দলবেঁধে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান যাযাবরেরা। সুবিধামতো জায়গা পেলে পলিথিনের তাবু খাটিয়ে থেকে যান কিছুদিনের জন্য, ভাসমান এই মানুষদের যেমন নেই কোন ঠিকানা তেমনি হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ার সুযোগ। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো মানুষ গুলো এমন জীবন যাপনে অভ্যস্ত হলেও স্বপ্ন দেখেন পরিবর্তন আসবে সন্তানের জীবনে।

পাঠাগারের একজন শিক্ষার্থীর মা লাকি আক্তার বলেন, আমি পড়ালেখার সুযোগ পাই নাই, আমার মেয়ে পড়ালেখা করতেছে এতে ভালো লাগতেছে।

বেদে দলটির ইমাম আব্দুর রব জানান, আমরাতো বেদে সম্প্রদায় লোক, আমাদের মাঠে ঘাটে পরে থাকতে হয়। কেন না আমাদের জীবন যেভাবে নষ্ট হয়েছে এটাতো হয়েই গেছে। আমরা তো চাইনা যে আমাদের বাচ্চাদের জীবন এভাবে নষ্ট হোক। তবে আমরা আমাদের বাচ্চাদের জন্য পড়ার একটা ব্যবস্থা করছি।

আপেল মাহমুদ স্থানীয় এক শিক্ষানুরাগী গিয়েছেন তাদের পাঠদান দেখতে, তিনি বলেন, বেদে সম্প্রদায় একটি যাযাবর জনগোষ্ঠী। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা অস্থায়ী ভাবে বসবাস করে। সে কারনে তাদের বাচ্চাদের পড়াশোনার সুযোগ থাকেনা। আজকে তাদের এই পড়াশোনার ব্যবস্থা দেখে আমি অনেক আনন্দিত।

শত প্রতিকূলতার মাঝেও অক্ষর জ্ঞানহীন থাকছেনা যাযাবর দলের শিশুরা। ভোরের আলো ফুটতেনা ফুটতেই বই খাতা হাতে তাবু ছেড়ে পাঠশালার পাটিতে বসে পরে শিশুরা। চোখেমুখে উপচে পরে উচ্ছ্বাস আর জানার আগ্রহ।

অনেক নেই এর মাঝেও ব্যতিক্রম এই পাঠশালায় আছে উদ্যমী শিক্ষক আর উচ্ছাসি একদল শিক্ষার্থী।

পাঠশালার শিক্ষার্থী পুতল জানায়, আমাদের পাঠশালায় অনেক কিছু শিখেছি অ, আ শিখেছি ছড়াও শিখেছি।

পাঠশালার শিক্ষক নুরুল ইসলাম বলছেন, আমরা বেদে বহর নিয়ে যেখানেই যাই প্রতিদিন কাজের ফাঁকে যে সময় পাই ওই সময় থেকে এক দেড় ঘন্টা বাচ্চাদের লেখাপড়া শিখাই।

এই ভ্রাম্যমান পাঠশালা, যেন যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী।

বেদে দলটির সর্দার নবীর উদ্দিন বলেন, অক্ষর জ্ঞানহীন মানুষ পৃথিবীতে অচল। তাই বাচ্চাদের এতটুকু শিখিয়ে দিতে পারলেই তারা চলে ফিরে খেতে পারবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্বোধন

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণ বিষয়ক সভা

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

ইন্দোনেশিয়ার ৫৯ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

দিনাজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

বীরগঞ্জ নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতণ

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নে মাদক প্রতিরোধে সমাবেশ ও আলোচনা সভা