Wednesday , 30 June 2021 | [bangla_date]

রাণীশংকৈলে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বন্দরস্থ যায়যায় দিন প্রতিনিধি কার্যালয়ে বুধবার দুপুরে কেক কেটে জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে যায়যায় দিন প্রতিনিধি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে, হাটিহাটি পা,পা করে যায়যায় দিন পত্রিকা আজ ১৬ তম বছরে পর্দাপণ করলো । দেশের সবকটি পত্রিকার সাথে তাল মিলিয়ে পত্রিকাটি পাঠক নন্দিত হয়ে উঠেছে। পত্রিকাটির জন্ম দিনে পাঠক,লেখক,প্রতিনিধি ও যায়যায় দিনের পরিবারের প্রতি মেয়র অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর রুহুল আমিন,প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সম্পাদক মোঃ বিপ্লব, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, আল আমানা ইসলামিক একাডেমি পরিচালক মৌঃ মাসুদ আলম, সাংবাদিক নাজমুল হোসেন, আর্ট স্কুলের পরিচালক মনির হোসেন টিপু, যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম সভাপতি তারেক রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

নানা আয়োজনে দিনাজপুরে যুব দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

পীরগঞ্জে ১ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক

দিনাজপুরে হ্যাভেনলি টাচ্ এর উদ্দোগে পিঠা উৎসবে বক্তারা যুগ যুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিয্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় ভোগান্তি