Monday , 14 June 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ভাইস চেয়ারম্যানের বাবা নজরুল ইসলাম আর নেই

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেচ্ছাসেবক লীগের সম্পাদক সোহেল রানা’র বাবা নজরুল ইসলাম(৭৫)১৩জুন রবিবার রাতে ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হলে রাতেই তাকে দিনাজপুর এ্যাডঃ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলপুর স্থানে মৃত্যু বরণ করেন। পরদিন সোমবার মরহুমের ১ম জানাযা ডিগ্রি কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা বিকালে পারিবারিক নয়া বস্তি মাঠে সম্পন্ন হয়ে মরহুমের লাশ সহদোর পারিবারিক গোরস্থান দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্র -পাঁচ কন্যা সন্তান-বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন – উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজ অধ্যক্ষ সইদুল হক, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম(ভারপ্রাপ্ত) রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ, সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মোবারক আলী, মাওলানা মাসউদ আলম সহ মরহুমের সকল আতœীয় স্বজন গভীর ভাবে শোক প্রকাশ করেন। শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে মানববন্ধন স্মারকলিপি পেশ

বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃ-ত্যু

আওয়ামীলীগের শান্তি সমাবেশে হুইপ ইকবালুর রহিম বিএনপি পদযাত্রার নামে হামলা ও সন্ত্রাস সৃষ্টি করছে

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র  নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ের চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল !