Sunday , 27 June 2021 | [bangla_date]

রাতে ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল

কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ একেবারে শেষের দিকে। আজ রাতে শেষ হচ্ছে গ্রুপ ‘বি’র খেলা। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। আজ রাতে নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচের জয়টা আরো বড়। ৪-০ গোলে পেরুকে হারিয়েছে নেইমাররা। প্রথম দুই ম্যাচে সহজে জিতলেও পরের ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে কস্টার্জিত জয় পেয়েছে তারা। পিছিয়ে থেকেও শেষ মূহুর্তে দুই গোল দিয়ে কলম্বিয়াকে ২-১ হারিয়েছে ব্রাজিল।

অন্যদিকে চলতি কোপা আমেরিকায় ইকুয়েডর এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি। শুরুতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র। পরের ম্যাচ পেরুর বিপক্ষেও ২-২ গোলে ড্র হয়েছে।

‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। তিন ম্যাচের প্রত্যেকটি জিতে এখন পর্যন্ত তাদের পয়েন্ট সংখ্যা ৯। এদিকে তিন ম্যাচে দুই ড্রতে ইকুয়েডরের সংগ্রহ ২ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের চার নম্বরে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

করোনায় বীরগঞ্জে এক এবং সদর উপজেলায় এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাম গণতান্ত্রিক জোটের ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব!

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নির্মাণের ২ বছরের মাথায় ধসে গেল সাড়ে ৩ কোটি টাকার ব্রিজ !

দিনাজপুরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই \ স্থানীয়ভাবে আক্রান্ত রোগী মিলেছে

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ প্রতিরোধ শীর্ষক গোল টেবিল বৈঠক

কলেজ ছাত্র হত্যার বিচার দাবীতে দিনাজপুরে পিতার সংবাদ সম্মেলন