Monday , 28 June 2021 | [bangla_date]

লকডাউনে চলছে হরিপুর সাব-রেজিষ্ট্রার অফিস, নেই কোনো সামাজিক দুরুত্বের বালাই

মিজানুর রহমান, হরিপুর৷৷ সামাজিক দূরুত্ব না মেনেই চলছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের কাজ।
সাব-রেজিষ্ট্রার অফিসে সামাজিক দূরুত্ব বজায় না রেখেই দলিল সম্পাদনের কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, আজ ২৮ জুন (সোমবার) সকাল থেকে দলিল সম্পাদনের জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ এসেছেন। অধিকাংশ লোকজনের মুখে মাস্ক পযর্ন্ত দেখা যায়নি।
ইতি-মধ্যেই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৭৭জন ও মারা গেছেন ৮ জন ।

এরপরেও অজ্ঞাত কারণে বিভিন্ন ভাবে সামাজিক দূরুত্ব বজায় না রেখেই দলিল সম্পাদনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে হুমকির মধ্যে রয়েছে উপজেলার সাধারণ মানুষ। সীমিত আকারে অফিস চলাচল করার কথা থাকলেও তা মানছেন না সাব-রেজিষ্ট্রার আকতারুজ্জামান।

উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল হাকিম বলেন, সবাইকে বলা হয়েছে সামাজিক দূরুত্ব বজায় রেখে কাজ করার জন্য৷ কেউই মানছেন না আইন৷ আপনারা শুধু আমাদের কে দেখতেছেন আমাদের কে বলতেছেন৷ হাট বাজারে হাজার হাজার মানুষ মাস্ক ছাড়া চলা ফেরা করছে৷ আমি কাজে ব্যস্ত আছি সাক্ষাৎতে কথা হবে৷

হরিপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সামাজিক দূরুত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করছি কিন্তু পাবলিক তো মানছেন না। আমি আপনাদের সামনেই অফিস থেকে বের হয়ে চলে যাচ্ছি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

পেঁয়াজের সংকট কমাতে চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

জেলা পরিষদের চেয়ারম্যানকে পার্বতীপুর জাপা নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মত বিনিময়

বীরগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ল পীযূষের স্বপ্ন

নাট্য সমিতির শিশু-কিশোর নাট্য উৎসবে তিনটি সংগঠনের শিশু নাটক মঞ্চস্থ

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

দিনাজপুর-১ আসন, দ্বিধা-দ্বন্দ্বে বিএনপি, ঠান্ডা মাথায় এগিয়ে চলেছে জামায়াত