Wednesday , 30 June 2021 | [bangla_date]

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁও: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যে কয়টি ক্ষেত্রে চোখধাঁধানো উন্নয়ন করেছে তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত। শিক্ষার মান উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনার সরকার এ দেশের সব ছাত্রছাত্রীর কর্ম উপযোগী শিক্ষা প্রশিক্ষণ তৈরির বিষয়ে বদ্ধপরিকর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার টাকা।
রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষা ব্যবস্থায় কর্ম উপযোগী মানবসম্পদ যদি তৈরি না করা যায়, তবে সমাজে তা বোঝা হয়ে দাঁড়ায়। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মানউন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, করোনা ভাইরাসের কবলে পুরো বাংলাদেশ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে এবং অসংখ্য মানুষের মৃত্যুও হচ্ছে। করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন। আশা করি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।
করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলা প্রসঙ্গে রমেশ চন্দ্র সেন বলেন, নিজেকে ও নিজের পরিবার তথা সমাজকে সুস্থ রাখতে হলে স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অপরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুপ্রেরণা যোগাব। আসুন সবাই মিলে বাংলাদেশকে করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত করি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল সার বিতরণে হট্টগোল কৃষি কর্মকর্তা হাসপাতালে

বীরগঞ্জে সূর্যমুখীতে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কৃষক

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

বীরগঞ্জে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ নৈশ্যপ্রহরী আহত

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে ভাতগাঁও ব্রীজে গর্তের সৃষ্টি ঝুঁকির মুখে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক অবহিতকরন সভা

অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে আটক ২ জন