Monday , 7 June 2021 | [bangla_date]

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন আমগাও ইউপি ভূমি কর্মকর্তা। ১০ দিন থেকে বালু উত্তোলন চলছিল বলে জানান স্থানীয়রা। এই নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিন দেখা গেছে, উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোনাগাছি)গ্রামের পূর্ব পাশে এলাকার সরকারি রাস্তার মাত্র দুইশ’ গজ দূরে লোনা নদী থেকে প্রতিদিন ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে রাস্তা ও কৃষি জমি। আর অবৈধভাবে উত্তোলন করা এসব বালু রাস্তার ধারে স্তূপ করে, বিক্রি করা হচ্ছে৷ অবৈধ ড্রেজার মেশিনে দিনরাত ভূ-গর্ভস্থ বালু উত্তোলন চলছে। উত্তোলন করা এসব বালু দেদারছে বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে বালু খেকোরা।

আমগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহেশ চন্দ্র বলেন,আমি বালু উত্তোলনের স্থানে এসেছি৷ বিষয়টি বড় বাবু কে জানিয়েছি৷ নন্দগাঁও গোনাগাছি গ্রামের মৃত রুস্তমের ছেলে রহিম এর নেতৃত্বে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল৷
প্রধান সহকারী উপজেলা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান খোকন বলেন,উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে৷ বালুর পরিমাণ ১০ থেকে ১২ হাজার হতে পারে।
এবিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তহসিলদার বালু গুলো জব্দ দেখিয়েছে ৷ সরকারি সম্পতি হিসাবে বিবেচনা করার জন্য লাল ফ্লাগ লাগানো হয়েছে৷ প্রাথমিক ভাবে তাদের কে কঠোরভাবে হুশিয়ারি দেওয়া হয়েছে৷ পরবর্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরামপুরে চলতি মৌসুমের ধান -চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

চিরিরবন্দরে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টা এলাকাবাসীর হাতে আটক

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা

নবাবগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দিনাজপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে অবহিতকরন সভা

বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম