Friday , 11 June 2021 | [bangla_date]

হরিপুরে করোনায় ১ জনের মৃত্যু

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম সেতাফুর রহমান সেতু (৪০)। তিনি উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া তালতলা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

গত ৪ জুন সেতাফুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১ টায় তিনি মৃত্যুবরণ করেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস আক্রান্ত ব‍্যক্তিকে দাফন করা হবে। তার বাড়ির সব সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
হরিপুর উপজেলায় এ পর্যন্ত ১শত ২৩ জন ব‍্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬ জন ব‍্যক্তি মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৮৯৪ জন, যাদের মধ্যে ১৫৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাহী অফিসার যোবায়ের হোসেন সভাপতি

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

৩৩ বছর ধরে পিঁড়িতে বসে চুল কাটেন সম্ভু !

দিনাজপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

আগস্ট বিপ্লবে নিখোঁজ রিকসা চালক আল আমিন সাবেক রেলমন্ত্রী সুজনসহ আ’লীগ নেতাদের আসামী করে পঞ্চগড়ে বাবার মামলা

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দের মত বিনিময়

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি