Saturday , 5 June 2021 | [bangla_date]

হরিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের ব‍্যবস্হাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম‍্যান জিয়াউল হাসান মুকুল। এসময় বক্তব‍্য রাখেন, হরিপুর সরকারি মোসলিমউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, হরিপুর থানা অফিসার ইনর্চাজ এসএম আওরঙ্গজেব, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সূবর্ণা রানী চৌধুরী সহ পোল্ট্রি ও ডেইরী এসোসিয়েশন সদস্যবৃন্দ এবং খামারিরা।
এই প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: গোলাম কিবরিয়া ডি.ভি.এম.এম.এস (বাকৃবি), বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব‍্যাপক সাফল‍্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ‍্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ‍্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ‍্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: আলতাফ হোসেন বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব‍্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

পঞ্চগড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

বীরগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে —–তারেক রহমানের আইন উপদেষ্টা

ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মিনার মার্কার গনসংযোগ

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে- ২৫ প্রার্থীর মনোনয়ন জমা