Tuesday , 22 June 2021 | [bangla_date]

২৪জুন মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটি

কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’
‘‘আমার সন্দেহ হয়, অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাত্র করে, পায় না এবং জানেও না যে পায় নাই; তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না।’’-রবীন্দ্রনাথ ঠাকুর।
‘‘বিবাহ’’ নামক আনুষ্ঠানিকতা দুটি মানুষকে মিলিয়ে দেয়। বিয়ের পর মনের মিলন ঘটানোর জন্য দু’জনকেই চেষ্টা করতে হয় আজীবন। অনেক সময় দীর্ঘদিন একসঙ্গে ঘর করার পরও একে অপরকে চিনতেই পারে না! একে কি ভালোবাসা বলা যায়? কামরুজ্জামান রাব্বি ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানে সম্ভবত এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। ‘উর্বশী ফোরাম’ ইউটিউব চ্যানেল থেকে আগামী ২৪জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় গানটি মুক্তি পাবে।
২০১৮ সালে ‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কামরুজ্জামান রাব্বি। মূলত লোকগানেই পরিচিতি তাঁর। ইতোমধ্যে ছায়ানটে লোকসংগীতের প্রশিক্ষণ শেষ করেছেন। এর আগেও তিনি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গানের অনুশীলন করেছেন। এ পর্যন্ত দেড় শতাধিক মৌলিক গান করেছেন। তাঁর ‘সখী’, ‘‘সাধু কানা’ ‘‘গুরু’, ‘‘একখান পান’-সহ প্রায় সব গানই জনপ্রিয় হয়েছে। ‘আমি বামুন হইয়া’ গানটি প্রায় দশ মিলিয়ন দর্শক গ্রহণ করেছে। গানটি সম্পর্কে উর্বশী ফোরাম-এর সংগীত সমš^য়ক নিজামউদ্দিন জাহিন বলেন, গানের কথাগুলো আমাদের দাম্পত্য জীবন নিয়ে ভাবনামূলক। সুরও অসাধারণ হয়েছে। কামরুজ্জামান রাব্বির গায়কি’র স্বাতন্ত্র্য গানটিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে বলে আমি বিশ^াস করি। ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটির গীতিকার ড. মো. হারুনুর রশীদ। সুর করেছেন প্লাবন কোরেশী। মিউজিক কম্পোজার এএইচ তূর্য।
সম্প্রতি ‘উর্বশী গানের সিঁড়ি’ নামক একটি প্রকল্পে ১৯টি মৌলিক গান নির্মাণ করা হয়। প্রথম গান ‘‘চাঁদনী রাইতে নিরজনে’’ থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ‘উর্বশী ফোরাম’ চ্যানেল। প্রথম প্রকল্পে খ্যাতনামা ১৫ জন শিল্পী গান গেয়েছেন। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার রেডিও একাত্তর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী ডিগ্রী কলেজে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণের মধ্যে আস্থা এসেছে -হুইপ ইকবালুর রহিম

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

কাহারোলে শিশুদের জন্মদিন উদজ্জাপন ও শিশু -সুরক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত।

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ