Thursday , 10 June 2021 | [bangla_date]

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম শফিউদ্দিন।

শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর সেনাসদর দফতরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম শফিউদ্দিন আহমেদ।

কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন শফিউদ্দিন আহমেদ। এছাড়া তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এস এম শফিউদ্দিন আহমেদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তিনি ১৯৮৩ সালে নবম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

মধুসূদন একাডেমি পুরস্কার পেলেন ফুলবাড়ীর সন্তান জবি অধ্যাপক রাহেল রাজিব

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় চালক মৃত্যু

রোজার ঈদের আগে অনুরোধ শুনলে এই পরিস্থিতি হতো না: সংসদে প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন যৌথ অভিযানে দুইজনের কা-রাদ-ন্ড

হরিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে তান্ত্রিক সেজে নারী ধর্ষণ