Tuesday , 1 June 2021 | [bangla_date]

আতঙ্কিত সাধারণ মানুষ হরিপুরে টিউবওয়েলের পানি খেয়ে ৫ জন অজ্ঞান, নেপথ‍্যে কারা!

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৫ জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলা ২নং আমগাঁও ইউনিয়নের কামারপুকুর গ্রামে।
টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়েন যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক (৭৫), স্ত্রী আয়েশা বেগম (৬৫), বউ মা রুনা লাইলা (৪০), বাড়ির কেয়ারটেকার সিরাজ উদ্দীন (৬০) ও কাজের বুয়া আরজিনা। গত দুই মাসে একই ভাবে টিউবওয়েলের পানি পান করে উপজেলার অন্তত ৬টি পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এমন একাধিক ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষ।
এই সব ঘটনার নেপথ্যে কারা এবং তাদের উদেশ্য কি। এই অঙ্গান পার্টি চক্রের সদস্যদের চিহ্নিত করে পুলিশ প্রশাসন এখনো তাদের আটক করতে পারছে না।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে যাদুরানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাড়ির সবাই নাস্তা খাওয়ার সময় টিউবওয়েলের পানি পান করে। সকাল ১১টার দিকে একে একে সবাই অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়ে। প্রধান শিক্ষক এর বড় ছেলে বাড়িতে এসে দেখে অসময়ের সবাই ঘুমিয়ে রয়েছে। বিষয়টি সন্দেহ জনক হলে স্থানীয় ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে জানান অসুস্থ ব্যাক্তিদের নেশাদ্রব্য জাতীয় কিছু খাওয়ানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন বিষয়টি শুনেছি। এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত থানা পুলিশ সিরিয়াসলি ভাবে অনুসন্ধান চালাচ্ছে এই অজ্ঞান পার্টি চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

দিনাজপুরে আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

দুই বছর ধরে তালাবদ্ধ পৌরসভার সবজি মার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ী

বিশ্বব্যাংকের গবেষণায় ঢাকায় মাথাপিছু ২৪ কেজি বাইরে ৯ কেজী প্লাস্টিক ব্যবহার

সরকারি ঘর পেয়ে খুব খুশি হয়েছি,আর ঝড়-বৃষ্টির ভয় নাই শান্তিতে ঘুমাতে পারবো

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন