Friday , 11 June 2021 | [bangla_date]

আবার বিয়ে করলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী এ্যাড: মো. নূরুল ইসলাম সুজন বিয়ে করেছেন। পাত্রী শাম্মী আকতার মনি পেশায় একজন আইনজীবি।
শাম্মী আকতার মনির বড় ভাই মো. মিলন হোসেন তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুরের বাসায় গত শনিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। বিরামপুর নতুন বাজারে এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে মনি। মনিরা দুই ভাই এক বোন। দুই ভাই বর্তমানে বিরামপুরের বাসায় থাকেন। বড় ভাই মিলন হোসেন ইলেকট্রিক ব্যবসায়ী।

মিলন হোসেন নাগরিক কমিটির সভাপতি ও সাংবাদিক এসএম মশিউর রহমান সরকার কে বোনের বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ঘরোয়াভাবে শনিবার আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়। বিয়েতে বরপক্ষে মন্ত্রীর ছেলেসহ বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমার বোন উত্তরায় থাকে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতো। বর্তমানে সে ল’ পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে। ডিসেম্বরে স্বামী রেলমন্ত্রী সুজনের বাড়িতে যাবেন।

জানা গেছে, পাত্রী শাম্মী আকতার মনির আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। পারিবারিক সমস্যার কারণে ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। আগের সংসারের একটি মেয়ে আছে। মেয়ের বয়স ১৫ বছর। নাম তাবাসুসুম।

উল্লেখ্য , নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ-মুহূর্তে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে। ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটিভ’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ সফিউল আযম চৌধুরী লায়ন

হরিপুরে বিএনপি’র নেতাকে মারপিট

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীর কার্যক্রম

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে দু’জনকে ধরলো পুলিশ

বোচাগঞ্জে ভ‚মি অধিকার ও ভ‚মি সংস্কার বিষয়ক মতবিনিময় সভা