Wednesday , 16 June 2021 | [bangla_date]

এক সপ্তাহ গরুর হাট বন্ধ ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, (ভার্চুয়াল মাধ্যমে) প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য এবং ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ৫০ বিজিবির উপ অধিনায়ক মেজর মো: মুজাহিদুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার সকল গরুর হাট-বাজার ১ সপ্তাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। করোনার বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। সীমান্ত এলাকায় বিজিবি’র সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে করে অন্য কোন দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। অকারনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভীড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা

বীরগঞ্জে কেলাগড়া কালি মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

বালিয়াডাঙ্গীতে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

আটোয়ারীতে অটো চুরি করতে গিয়ে হত্যা মামলার আসামী আটক

মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ

বোচাগঞ্জে মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন

সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ