Sunday , 27 June 2021 | [bangla_date]

ক্যান্সারের কাছে হেরে গেলেন সেই শিশু জুনায়েদ

আনোয়ার হোসেন আকাশ
রাণীশংকৈল( ঠাকুরগাও)থেকে:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের জুনায়েদ হাসান মাহিন (৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দেড় বছর লড়াই করার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন।

শুক্রবার(২৫জুন) দুপুরে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছে জুনায়েদ হাসান মাহিন।

মাহিনের পরিবারের সদস্যরা জানান, সকালবেলা মাহিনের শারীরিক অবস্থা ভালো ছিলো। ১/২ ঘন্টা পর আস্তে আস্তে শরীরের অবস্থা খুব খারাপ হয় এবং দুপুরের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করে। শুক্রবার বিকালে তাদের গ্রামে জানাজা হয় ও জানাজা শেষে নিজস্ব গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের শুরুতে জুনায়েদ হাসান মাহিন নামে চার বছরের শিশুর পায়ের ব্যথা শুরু হলে স্থানীয় চিকিৎসকের স্মরণাপন্ন হন বাবা। চিকিৎসা চলাকালীন সময়ে পা ব্যথার পাশাপাশি বাড়তে থাকে শরীরের রক্তের চলাচলের সমস্যা। সারা শরীর জুড়ে কালো কালো আকারের দাগ দেখা দেওয়া শুরু হয়। বড় হতে থাকে পেট।

পরে বাবা কামরুল হাসান পরীক্ষা নীরিক্ষার পর জানতে পারেন প্রাণের চেয়ে প্রিয় ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে। আকাশ ভেঙ্গে পড়ে মাথায়।

গেল এক বছরের বেশি সময়ে বাবা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে ছেলের চিকিৎসা করিয়ে আর্থিক ভাবে সর্বশান্ত হয়েছেন।

গত ২২ জুন ছেলের চিকিৎসা করতে আর্থিক সাহায্য চেয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন জন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লোহাগাড়ায় বন্ধন সংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

রানীশংকৈল উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শালবাগান রক্ষার দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আগাম জাতের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ারের অকাল মৃত্যুতে গ্রামের বাড়ী বিরলে শোকের ছায়া

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার সভা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন