Wednesday , 30 June 2021 | [bangla_date]

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক সাবেক সাংসদ ইয়াশিন আলী চাকুরী জীবনে অবসরে গেলেন। ৩০জুন বুধবার দুপুরে ডিগ্রী কলেজ হল রুমে ডিগ্রি কলেজ অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে অধ্যাপক ইয়াশিন আলীকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় । এসময়ে ভারাক্রান্ত কন্ঠে বলেন-আজ ৩০ জুন ২০২১খ্রিঃ তারিখ, আমার শিক্ষকতা জীবনের পরিসমাপ্তির দিন। প্রথম পর্যায়ে ২১সেপ্টেম্বর ১৯৮৬খ্রিঃ তারিখে চিরিরবন্দর মহাবিদ্যালয়ে, দ্বিতীয় পর্যায়ে ১৯৮৯ খ্রিঃএ সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় বালিয়াডাঙ্গীতে এবং তৃতীয় ও শেষ পর্যায়ে ০১ জানুয়ারি ১৯৯০খ্রিঃ তারিখে রাণীশংকৈল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পরিসমাপ্তি ঘটলো। মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিমিত পরিসরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হলো এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময়ে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম, উপাধ্যক্ষ জনাব জামালউদ্দিন, গভর্নিং বডির সদস্য পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন,পৌর মেয়র জনাব মোস্তাফিজুর রহমান, বিদায়ী শিক্ষকের সহধর্মিণী পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক জনাব রীনা পারভীন, প্রভাষক সফিকুল আলম, শাহাজান আলী, আশরাফ আলী, দলিলুর রহমান দুলাল, কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবু শাহানশাহ ইকবাল প্রমুখ এবং কলেজের সম্মানিত শিক্ষক-কর্মচারী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে খ্রীষ্টান এসোসিয়েশনের কম্বল বিতরণ

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

বোদায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা

বীরগঞ্জে কমেছে ধানের দাম, বেড়েছে কৃষকের হতাশা

ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা