Friday , 25 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নাগর নদী থেকে শাহজান (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারবাড়ী ওই উপজেলার কাশিপুর ইউনিয়নে।

শুক্রবার বিকেলে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকার নদী থেকে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, ধর্মগড়ের শাহানাবাদ এলাকায় ভারতীয় সীমান্ত ঘেষা বাংলাদেশের ভেতরে নাগর নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরনে জিন্স প্যান্ট, সবুজ টি শার্ট ও মুখে মাস্ক ছিল। সুরতহাল রিপোর্ট করার সময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে; তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

​স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সার ও বীজ বিতরন

রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরে গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা