Thursday , 17 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া কলোনীপাড়ার একটি ভুট্টা ক্ষেত থেকে আকিবুল(৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদর্শ বাজার কলোনীপাড়ার ভূট্টা ক্ষেত ওই শিশুর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। আকিবুল ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
পারিবারিক ও স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে খেলতে খেলতে বাড়ির বাইরে যায় ওই শিশু। এর পর আর তাকে খুজে পায়নি শিশুর পরিবার। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভূট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো‏হাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহের সন্ধান এটা রহস্যজনক। তদন্ত করে বের করা হবে ঘটনার রহস্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওসহ সারাদেশে সংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

শোক সংবাদ।। সাংবাদিক ও প্রধান শিক্ষক রেজুর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ

জেলা প্রশাসককে বিদায়  জানালো এমবিএসকে

জেলা প্রশাসককে বিদায় জানালো এমবিএসকে

পঞ্চগড়ে মীরগড় আদর্শ পাঠাগারের সুবর্ণ জয়ন্তী ও কৃতী সম্মাননা

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে দিনাজপুরে মত বিনিময় ও স্কিম বাস্তবায়ন সভা

হরিপুর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত