Wednesday , 30 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা এ বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার উন্নয়ন খাতে ৬৪ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৫৬৭ দশমিক ৮০ টাকা ও ব্যয় খাতে ৬৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৯০১ দশমিক ৪২ টাকা ধরা হয়। অন্যদিকে আয় খাতে ৭৩ লাখ ২০ হাজার ৮০২ দশমিক ৯ টাকা প্রারম্ভিক স্থিতি ও ব্যয় খাতে ৭৮ লাখ ৫৯ হাজার ৪৬৮ দশমিক ৪৭ টাকা সমাপনী স্থিতি ধরে যাবতীয় খাতে সর্বমোট ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ দশমিক ৮৯ টাকা আয় ও ব্যয় ধরে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন পৌরসভার সচিব রাশেদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফ হোসেন প্রধান, প্রকৌশলী বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ:সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, আবুল হাসনাত জামানসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের উন্নয়নের আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে

স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে

বোদায় সোনালী ব্যাংকের ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

ডাহুক নদীতে পাথর তুলতে না দিলে সংসার কেমনে চলবো, আমরা কর্মহীন হয়ে পরবো বলেন শ্রমিকরা

ঠাকুরগাঁওয় পৌরসভার গাছ অবৈধভাবে চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ইজিবাইক চালককে বেধে গাড়ি ছিনতাই, আটক –২ জন

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার  মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

হাবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ