Friday , 25 June 2021 | [bangla_date]

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। ডোপ টেস্টে কেউ যদি পজিটিভ হয়, তবে সে সরকারি চাকরি পাবেন না। শুধু নিয়োগ প্রার্থীরা না, যারা ইতোমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি।

শুক্রবার (২৫ জুন) ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে যাদেরকে আমরা পজিটিভ পাচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আমরা ২০৩০ ও ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়ন হবে না যদি আমরা সবাই মাদকের বিরুদ্ধে কাজ না করি।

আলোচনায় উপস্থিতি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ হোসনে আরা রীনা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবসে গাছ বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর

আমেরিকার ইতিহাসে নজিরবিহীন, কাল দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে —প্রস্তুতিমূলক আলোচনা সভা

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রের জনসমর্থনে লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে ক্যাথলিক চার্চে যৌতুক ছাড়াই ৪৮ জনের বিয়ে