Wednesday , 16 June 2021 | [bangla_date]

পাহাড়ি সুরে প্রিয়াংকা বিশ্বাস

প্রকৃত শিল্পীরা গানকে অন্তর দিয়েই লালন করেন। এই কথাটি গভীরভাবে বিশ্বাস করেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিয়াংকা বিশ্বাস। খুব সাহসী ভঙ্গিতে উচ্চারণ করেন, সংসার জীবনে গানে বাধা এলে গানই থাকবে। শুধু কথায় নয় কণ্ঠেও খুব আবেদন রয়েছে তাঁর। তবে খুব বেছে বেছে গান করেন। তাই সব গানই দর্শকপ্রিয়তায় তাঁকে অল্প সময়ে উচ্চ শিখরে নিয়ে গেছে। সন্ধ্যা মুখার্জীর গাওয়া ‘কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে’ গানটি কভার করেছেন সিলন মিউজিক লাউঞ্জে। ইতোমধ্যে প্রায় সাড়ে চার মিলিয়ন দর্শক গানটি গ্রহণ করেছে।
এবার তিনি খুব পছন্দের একটি মৌলিক গান করেছেন বলে জানিয়েছেন। জহিরুল ইসলাম বাদলের লেখা এই গানটির সুর করেছেন হৃদয় সৈকত। ক’দিন রেডিও একাত্তরের একটি সাক্ষাৎকারে তিনি জানান, গানটির ডেমো শুনেই তাঁর ভালো লেগে যায়। সঙ্গে সঙ্গেই তিনি কাজ করতে রাজি হয়ে যান। এই গানে দর্শকগণ যেন পাহাড়ি কন্যা ঝর্নাকে দেখতে পাবে। উপলব্ধি করবেন মোহনীয় পাহাড়ী সুর। আগামী ১৮ জুন শুক্রবার বিকাল পাঁচটায় উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেল থেকে গানটি উন্মুক্ত হবে। গানটি উর্বশী গানের সিঁড়ি’র একটি ব্যতিক্রমী গান বলে জানিয়েছেন উর্বশী ফোরাম-এর প্রধান সমš^য়ক ড. মো. হারুনুর রশীদ। এই প্রকল্পে খ্যাতনামা ১৫ জন গান গেয়েছেন। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা !

আটোয়ারীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা 

বোচাগঞ্জের বগুলাখারি থেকে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

দিনাজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাব সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর অমানবিক পুলিশী হামলার প্রতিবাদ

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ঔষধের দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত