Monday , 21 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে করণীয় বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব জানান, ২৩ জুন দলের প্রতিষ্ঠা বাষির্কী পালনে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১১টায় শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে কেক কাটা এবং বাদ জোহর বিভিন্ন মজসিদে দোয়া খায়েরের আয়োজন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারাল দিন দিন জনপ্রিয় হয় উঠছ পাকা দমনর আলাক ফাঁদ

দেশের সব পাঠাগারগুলি নষ্ট করে দিয়েছে সরকার -মির্জা ফখরুল

হাবিপ্রবির উন্নয়নে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু

গ্রীন ভয়েজ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিউদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

অমর একুশের স্মরণে শহীদ মিনারে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় সুষ্ঠু ভাবে নির্বাচন চলছে

পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধনা।।বিস্তারিত জানতে টাচ্ করুন