Wednesday , 30 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে আম চাষীদের মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস মহামারির কারণে লকাডউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ আমচাষীদের সরকারি সুযোগ সুবিধা ও সহযোগীতার দাবীতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে আমবাগান সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আম বাগান সমিতির সভাপতি আবু জাহিদ জুয়েল,আব্দুস সালাম,আতিকুজ্জামান আতিক, সুমন, বিপুল, মিঠু, আবু তালেব প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি পেশ করেন আম বাগান সমিতির নেতারা।
এ সময় বক্তারা বলেন, এবার উপজেলায় ৩০ হাজার বিঘা জমিতে আ¤্রপালি, হাড়িভাঙ্গা, বারিফোর, হিমসাগর সহ বিভিন্ন জাতের আম উৎপাদন হয়েছে। এবার আমের বাম্পার ফলন চাষীদের মুখে হাঁসি ফোটালেও লকডাউন পরিস্থিতিতে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ নোয়াখালীর ব্যাপারী ও আড়ৎদাররা এ উপজেলায় আসতে না পারায় বাগানেই পেকে পচে নষ্ট হচ্ছে আম। আম বিক্রি করতে না পারায় এবারো আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আম চাষী সহ বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরা। লকডাউন পরিস্থিতিতে সারাদেশে আম পাঠানোর ব্যবস্থা করণ, আমের ন্যায্য দাম নির্ধারণ, সরকারি সুযোগ সুবিধা প্রদান সহ উপজেলার যে কোন স্থানে অস্থায়ী আমের বাজার স্থাপনের দাবী জানান বক্তারা। এ সময়
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম আম চাষীদের সকল প্রকার সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও শিশির বিন্দু বিচ্ছেদ আগাম শীতের বার্তা

সার্বিক কর্ম মূল্যায়ন এবারে বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

বিয়ের ৯ দিন পর পাশের ঘরে বরকে রেখে নববধূর আ-ত্মহ-ত্যা

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক  ১ লক্ষ টাকা জরিমানা আদায়

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ টাকা জরিমানা আদায়

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব মা দিবসে কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন- কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

প্রকাশ্যে ধূমপান করায় একজনকে ২০০ টাকা জরিমানা