Friday , 18 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে রানা, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাংবাদিক মেহের এলাহী, ফজলুল ফকির, বুলবুল আহমেদ, মোকাদ্দেস হায়াত মিলন, সাজেদুর রহমান সাজু, বাদল হোসেন, আওলাদ হোসেন লিটন, আবদুল্লাহ্ আল মামুন নয়ন, মামুনুর রশিদ মিন্টু, আব্দুল আলীম, মুনসুর আহমেদ, জাকির হোসেন, আজিজুল হক, মুজিবুর রহমান, আবু তারেক বাঁধন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, অসহায় ভ‚মি ও গৃহহীন পরিবারের জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ এলাকার গুচ্ছগ্রামগুলি শহরের আদলে তৈরী করা হয়েছে। প্রথম দিকে ভ‚মিহীনরা গুচ্ছগ্রামে যেতে না চাইলেও গুচ্ছগ্রামের বর্তমান অবস্থা দেখে গৃহহীণরা ঘর পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। দ্বিতীয় দফায় ৫০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এর মধ্যে ৪৮০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। এ বছরেই সব কাজ সম্পন্ন হবে। প্রয়োজনে বাদ পড়া ভ‚মিহীনদের জমি কিনে দিয়ে ঘর করে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য প্রথম দফায় ৩৫৫টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার  দিল ‘আমরা করব জয়’ সংগঠন

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল ‘আমরা করব জয়’ সংগঠন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণের অভিযোগে মামলা

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বৃদ্ধি স্থগিতের দাবীতে ডিসি বরাবর স্বারকলিপি

বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে  উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে কৃষক ও কৃষাণীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

সেবা মাস উপলক্ষে দিনাজপুরে লায়ন্স ক্লাবের এতিম মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ

পীরগঞ্জে আল হাসানহ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচ

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি ঘর প্রদানের নামে টাকা নেয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নিবেন —-ইউএনও ,