Tuesday , 1 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মেয়রের কার্যালয়ে এ আয়োজন করে পীরগঞ্জ পৌরসভা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সহকারী অফিসার(ভূমি) তরিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,পৌর স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রমূখ। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল,নির্বাহী সদস্য দীপেন রায়, সাহিত্য সম্পাদক আমিনুর রহমান হৃদয়সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এই ক্যাম্পেইনের মাধ্যমে পীরগঞ্জ পৌরসভার ৫হাজার ৬৫০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বয়স ৬থেকে ১১মাস তাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

সচেতন সংঘ-এর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিরলে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে এক লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে জমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির শিকারে বাধ্য হয়ে রাস্তা অবরোধ

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক -ভারতীয় হাইকমিশনার

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

বোদা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা

চোলাই দেশী মদসহ আটক

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ  গেলো শিক্ষক তারেকের

বিরামপুরে বাড়ি ফেরার পথেই প্রাণ গেলো শিক্ষক তারেকের