Sunday , 6 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে ধান কাটা-মাড়াই যন্ত্রের আঘাতে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধান কাটা-মাড়াই যন্ত্রের(কম্বাইন হারভেস্টার) আঘাতে রোকেয়া বেওয়া (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার ঘুঘুয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। জানা যায় গত বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির পাশে ফসলের মাঠে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা মাড়াই কাজ চলছিল। এ সময় গরুকে খাওয়ানোর জন্য খড় (বিচুলি) সংগ্রহ করতে গিয়ে কম্বাইন হারভেস্টার যন্ত্রের আঘাতে গুরুতর আহত হয় । সাথে সাথে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আঃ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত রকেয়া ৬ জুন রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

দেশের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে—-খাদ্য উপদেষ্টা

পীরগঞ্জে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

দীর্ঘ সাড়ে ৪মাস বন্ধের পর ফের মধ্যপাড়া পাথর খনি উত্তোলন শুরু

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীর জরিমানা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ধানের শীষ মানেই অগ্রগতি: ডা. জাহিদ

কাহারোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বীরগঞ্জে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বড় ভাই ইন্তেকাল

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা