Wednesday , 9 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাছি নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের গুয়াগাঁও এলাকায় এ ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। এ সময় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, আব্দুস সামাদ, পৌরসভার প্রকৌশলী শাহাজাহন আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল উপস্থিত ছিলেন। প্রকৌশলী শাহাজাহন আলী জানান, শহরের গুয়াগাঁও লাছি নদীর পূর্ব পাড়ের মানুষ ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে যাতায়াত করতো। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তেন তারা। দীর্ঘদিন পরে হলেও টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে সেখানে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। ব্রীজ নির্মাণ হলে ওই এলাকার সাধারণ মানুষের দুর্ঘোব লাঘবের পাশাপাশি পৌর শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
উল্লেখ্য, গুয়াগাঁও এলাকায় লাছি নদীর উপর এ ব্রীজ নির্মাণের দাবীতে ইতিপূর্বে বেশ কয়েকবার মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন নদীর পূর্ব পাড়ের বাসিন্দারা। ব্রীজ নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি ঐ এলাকাবার বাসিন্দারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসি রাণীশংকৈলে এলজিইডি’র রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

পীরগঞ্জে ভাতিজার বাড়িতে হামলা করলো চাচা এরশাদ

বোচাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

পীরগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শিশু নিহত ॥ গ্রেফতার ৫

পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩