Sunday , 6 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ “ দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ প্রদীব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খাঁন, উপজেলা সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, সাংবাদিক মেহের এলাহী, হাজীপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা রেজাউল কবির প্রমুখ। উল্লেখ্য ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে ১০ই জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আগুনে পুড়ল দুটি ঘর

বাড়ির ছাদে হরেক রকম ফুল-ফল-সবজি ||ঠাকুরগাঁও শহরে অনেকেই ছাদ কৃষিতে মনোযোগী হয়ে উঠেছেন

শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি এবার একাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ঢাকা ব্যাংকের জনসেবায় প্রশংসনীয় উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ

বোদায় সেনাবাহিনীর উদ্যোগে গরীব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পীরগঞ্জে চা দোকানীর ব্যাতিক্রম উদ্যোগ

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম শতবর্ষ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

দিনাজপুরে বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সমপ্রসারণ শীর্ষক কর্মশালা