Sunday , 27 June 2021 | [bangla_date]

পীরগঞ্জ পৌরসভার পৌনে ৭ কোটি টাকা বাজেট ঘোষনা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ নতুন করে কোন প্রকার করারোপ ছাড়াই ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরে ৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৯৪১ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন। বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার ৯৪১ টাকা। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লক্ষ ৯৮ হাজার ১৭৪ টাকা। সমাপনি স্থিতি ৩৫ লক্ষ ৭২ হাজার ৭৬৭ টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। বাজেট সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাহান, পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম ও কামরুজ্জামান, সাংবাদিক দীপেন রায় ও বুলবুল আহাম্মেদ প্রমুখ। সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্যানেল মেয়র, কাউন্সিলর, করদাতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির কমিটি গঠন মঞ্জুর হাবির তুষার সভাপতি শামিম সম্পাদক নির্বাচিত

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুন কারিগর হিসেবে গড়ে উঠবে -হুইপ ইকবালুর রহিম এমপি

চিরিরবন্দরে শিয়ালের কামড়ে এক ব্যক্তি আহত

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

পীরগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ গুলিতে নিহত-৩ জনের লাশ হস্তান্তর ঃ এডিশনাল ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন

দেখা না করেই ফিরে গেলেন স্বজনরা. করোনা ভাইরাসের কারণে হয়নি সীমান্তে মিলনমেলা..

বীরগঞ্জে তিনটি ইউপি নির্বাচনে ভোটের হাওয়া -২ পর্ব

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে ইন্সটিটিউট অফ আইটি

আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলেধরলেন রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগ