Wednesday , 9 June 2021 | [bangla_date]

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে প্রকাশ্যে যুবকের থাপ্পড়

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় এক যুবক ম্যাঁক্রোর গালে সজোরে থাপ্পর মারেন। বিব্রতকর এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। কিন্তু মুহূর্তের মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়।

এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এ সময় সামনের উচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। পরে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ফরাসী গণমাধ্যম বলছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলবাহিনী। প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ওই যুবক চিৎকার করে বলেন, ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক।’

দেশটির রাজনীতিবিদরা প্রেসিডেন্টকে আঘাতের এই ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর-বামপন্থী নেতা জিন-লুস মেলেনকন এক টুইট বার্তায় বলেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হাটবাজার গুলোতে লাগামহীন নিত্যপণ্যের দাম”

বীরগঞ্জে নিজের বিয়ের নিমন্ত্রণ দিতে এসে লাশ হয়ে ফিরলো যাদব

আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক অত:পর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবীতে এসএসসি পরীক্ষার্থী অনশন

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সবুজের সমারোহে সাদা বেগুনী কচুরি ফুল

এমপি নয়, জনগণের ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব