Saturday , 5 June 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেসব্রিফিং ও মতবিনিময়

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ বিষয়ক উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি কার্যালয়ে ৬ জুন হতে ১০ জুন মোট ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২১ চলবে।
ডিজিটাল ভূমি সেবা সপ্তাহে উপজেলা বাসীর নিকট আরও সহজতর করার নিমিত্তে আজ ৫ জুন শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী ভূমি কমিশনার মো.যোবায়ের হোসেন এর সভাপতিত্বে এ প্রেসব্রিফিং তিনি জানান, সপ্তাহব্যাপী সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য,পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হবে।
তিনি আরও আমি ঘুষমুক্ত, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের ব্যাপারে উপস্থিত ব্যক্তিদের নিকট দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।
আমিসহ আমার অফিসের স্টাফগণ আন্তরিকতা, দেশপ্রেম, সততা ও সেবার মানসিকতা নিয়ে জনগণের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন ভূমি অফিস তথা তহশীল অফিসের কোন অনিয়মের বিষয়ে আমাকে জানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সেবাগ্রহীতাদের সেবা গ্রহণ কিংবা যে কোন অভিযোগের জন্য দালাল/মধ্যস্বত্তভোগীদের কাছে না গিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করছি।
উপজেলার সর্বস্তরে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি উপস্থিত সকলকে অনুরোধ করছি।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নিম্নলিখিত সেবাসমূহ প্রদান করা হবে।
১। ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ,
২। আবেদন গ্রহণ
-অনলাইন নামজারি
-কৃষি খাস জমি বন্দোবস্ত
-অকৃষি খাস জমি বন্দোবস্ত
-মিস কেস
-দোকানের একসনা লাইসেন্স প্রদান/নবায়ন
-অর্পিত সম্পত্তির লিজ নবায়ন,
৩। সব ধরনের আবেদন ফর্ম সরবরাহ, ৪। মিস কেসের জাবেদা নকল প্রদান, ৫। প্রস্তাবিত খতিয়ান প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে), ৬। ডিসিআর প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে) -নামজারি
-একসনা লাইসেন্স
-অর্পিত সম্পত্তি (ভিপি) নবায়ন,
৭। সার্টিফিকেইট মামলার বকেয়া গ্রহণ, ৮। গণশুনানী/জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ/মতামত গ্রহণ এবং পরামর্শ ও সমাধান প্রদান, ৯। জমির পরিমাণ/মালিকানা সম্পর্কিত তথ্য প্রদান,
১০। ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি পরামর্শ প্রদান কর হবে।
প্রেসব্রিফং কালে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন

পীরগঞ্জে ৩ টি গাঁজার গাছসহ গ্রেফতার এক জন

রাণীশংকৈলে বিষমুক্ত রঙিন ফুলকপি সাংবাদিকদের মাঝে বিতরণ

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

পীরগঞ্জে ১মাদকাসক্তের ৩ মাসের জেল

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

বীরগঞ্জের আলোর পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান

বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ ছয়জন প্রতারক চোর আটক ফুলবাড়ীতে সাহায্য চাইতে গিয়ে প্রতারনা চুরি

দিনাজপুরে সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে আমরা একাত্তর এর উদ্যোগে “৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ” শীর্ষক মত বিনিময় সভা

দিনাজপুরে সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে আমরা একাত্তর এর উদ্যোগে “৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ” শীর্ষক মত বিনিময় সভা