Monday , 7 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে আওয়ামীলীগের নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইবনু চৌধুরী ইন্তেকাল করেছেন। রবিবার বিকেলে শেখ হাসিনা ক্যান্সার হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টিউমার ও ক্যান্সারসহ নানা রোগ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে মা, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার আড়াইটায় মরিচা ইউনিয়নের চৌধুরীপাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়। ইবনু চৌধুরীর মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল শোক প্রকাশ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সজনার ডাল রোপন কর্মসূচীর উদ্বোধন

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন

শিশুস্বর্গের এক যুগ পূর্তিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও শিশুদের শীতবস্ত্র উপহার

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার উৎপাদিত পণ্য ভষ্মীভুত

আটোয়ারীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে কর্নেট পরিবারের মরহুমদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত