Monday , 21 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে কৃষক ও কৃষাণীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে কমলা ও মাল্টার জাত সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক ও কৃষাণীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি ও সেচ কমিটি এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের উপপরিচালক শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়। এসময় উপজেলার কমলা ও মাল্টা চাষাবাদ করার আগ্রহী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বীরগঞ্জে আবাসিক এলাকা দিয়ে বালুঘাটের ট্রলি চলাচল বন্ধে গণস্বাক্ষর

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

বীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ কর্তৃক বাঁশ কর্তন

শুভেচ্ছা পোস্টার সাঁটানোর দায়ে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা

রাণীশংকৈলে একই দিনে দু’জনের অপমৃত্যু

ইন্টারন্যাশনাল ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বীরগঞ্জের জুবায়ের

প্রভাত সভাপতি-মর্তুজা সম্পাদক পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার

দেশকে একটি সুন্দর সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন -রমেশ চন্দ্র সেন