Saturday , 12 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে নদীতে ডুবে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ছাত্রীর মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥ খালুর বাড়ীতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে মোছাঃ সুমাইয়া (১০)নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

মোছাঃ সুমাইয়া উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মোঃ সুজাউর কবিরের মেয়ে এবং ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পঞ্চম শ্রেনীর ছাত্রী।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঢেপা নদীর সাদুল্ল্যাপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে পরিবারের সাথে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামে খালু জাহেরুল ইসলামের বাসায় বেড়াতে আসে মোছাঃ সুমাইয়া। দুপুরে ৩শিশুসহ বাড়ীর পাশে ঢেপা নদীতে গোসল করতে নামে সে। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সুমাইয়া। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় ভাবে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়াতে এসে শিশুটির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লাশ দাফনের জন্য স্বজনরা নিজ গ্রাম নিয়ে গেছেন। স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বোচাগঞ্জে আওয়ামী লীগের শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণ-সংযোগ

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

“হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত”

বাসচাপায় ৫ জনকে হত্যায় বিআরটিসি চালক আজিজার গ্রেফতার

তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল