Tuesday , 15 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে নিখোঁজের একদিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের একদিন পর মোঃ আজগর আলী (৫০)নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। মোঃ আজগর আলী উপজেলার নিজপাড়া ইউনিয়নের মাথানাড়ী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।সোমবার বেলা সাড়ে ১১টায় সড়কের নিজপাড়া ইউনিয়নের মাথানাড়ী মাদরাসার সংলগ্ন পানির ড্রেন হতে মৃতদেহটি করে পুলিশ। নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ খালেক সরকার জানান, রোববার বিকেলে বাড়ী হতে বের হয় আজগর আলী। রাতে আর বাড়ী ফিরে আসেন নি তিনি। সকালে লোকজন মাথানাড়ী মাদরাসার সংলগ্ন পানির ড্রেনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মোঃ আজগর আলী মৃগী রোগী ভূগছিলেন এমনটি পারিবারিক ভাবে জানা গেছে বলে তিনি আরও জানান।বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

অবৈধভাবে বালু ভরাট করা জমি উদ্ধার ও ক্ষতিপুরুনের দাবীতে দিনাজপুরে অসহায় কষৃকের সংবাদ সম্মেলন

প্রভাষকবৃন্দের সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর  ও প্রো ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

প্রভাষকবৃন্দের সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

কাহারোলে ইউএনও’র গীর্জা ঘর পরিদর্শন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস

কাহারোলে বজ্রপাতে ১জন নিহত আহত ২

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর

ঠাকুরগাঁ রেল স্টেশনের ছাউনি নির্মাণ কাজ আবার শুরু