Tuesday , 1 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই


বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) এর চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। ৩০ মে ২০২১ রোববার বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় বালকদের মধ্যে শতগ্রাম ইউনিয়ন ০-৩ বীরগঞ্জ পৌরসভা বিজয়ী হয় ও বালিকাদের মধ্যে শতগ্রাম ইউনিয়ন ০-১ বীরগঞ্জ পৌরসভা বিজয়ী হয়।চুড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।প্রধান অতিথি এমপি গোপাল তাঁর বক্তব্যে বলেন, মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। বীরগঞ্জ উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই বীরগঞ্জ উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।বক্তব্য শেষে বালক ও বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশনেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে আলুচাষিদের ডিসি অফিস ঘেরাও

ডিজিটাল আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

নেপথ্যে স্বামীর অনলাইন জুয়া ও অভাব পঞ্চগড়ে বিষপানের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু

বীরগঞ্জে ইউএনও এর সাথে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়

হাকিমপুরের ট্রোনে কাটা  পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

হাকিমপুরের ট্রোনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

পীরগঞ্জে বিনামূল্যে আইনি সেবা বিষয়ক সেমিনার

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল