Wednesday , 9 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজের ছাত্রী অনশন ও অবস্থান নিয়েছে। প্রতারক প্রেমিক পলাতক থাকায় তার স্বজনরা শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করছেন ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ধরে উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হরিস চন্দ্র রায়ের ছেলে চন্দন রায়ের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী।ভুক্তভোগী ছাত্রী জানান, চন্দন রায়ের সাথে মুঠোফোনে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর সাথে প্রায়শই নিভৃতে দু‌‌’জন দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিক বার লম্পট চন্দন তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে। প্রেমিক চন্দন তাকে বিয়ে না করলে আত্মহত্যার কথাও জানায় ওই শিক্ষার্থী। প্রতারক চন্দন মুঠোফোন রিসিভ না হলে তার পিতা হরিসচন্দ রায় শারীরিক নির্যাতনের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেয়া হবে। এব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শিক্ষক আনিছুর রহমান

বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

পীরগঞ্জ ৫ জুয়াড়ু গ্রেফতার

সভাপতি সুলতান- সম্পাদক মুক্তারুল রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

চিরিরবন্দরে পানির স্রোত ও কচুরিপানার চাপে ভাঙল বাঁশের সাঁকো, জনদুর্ভোগ

কাহারোলে সমাজসেবার অনুদান বিতরণ

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

শখের বসে পাখি পালন করতে গিয়ে এখন বানিজ্যিক ভাবে পালন করছে রাণীশংকৈলের মোশাররফ