Wednesday , 30 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ, কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মহামারী করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন ও পুলিশ। গতবছর করোনা সংক্রমণের শুরু থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স-মিডওয়াইফ,ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্য কর্মী, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,কয়েকদিনে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। বীরগঞ্জ উপজেলায় করোনায় নতুন করে একজন শনাক্ত হয়েছে। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে ১জন, ২নং পলাশবাড়ি ইউনিয়নে ২ জন, ৩নং শতগ্রাম ইউনিয়নে ২জন, ৪নং পাল্টাপুর ইউনিয়নে ১৩ জন,পৌরসভা এবং ৫নং সুজালপুর ইউনিয়নে ১৪৭ জন, ৬নং নিজপাড়া নিজপাড়া ইউনিয়নে ৭জন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে ৫জন, ৮নং ভোগনগর ইউনিয়নে ৩জন, ৯নং সাতোর ইউনিয়নে ১জন,১০নং মোহনপুর ইউনিয়নে ১০ জন,১১নং মরিচা ইউনিয়নে ৬ জনসহ মোট সংক্রামিত রোগীর সংখ্যা ২০৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছে ১৭৮ জন, চিকিৎসাধীন রোগী ২১ জন, মৃত্যু ৬ জন। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে থানা পুলিশ সর্বদাই মাঠে কাজ করে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার আফরোজ ফারজানা লুনা বলেন,উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম চলমান থাকায় তুলনামূলক সংক্রামিত রোগী কম হলেও হঠাৎ করোনা রোগী বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে সচেতন থাকাটা সকলের জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহাসিন বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের জনবল ও বরাদ্দ সংকটের মধ্যেও করোনা ঝুঁকি নিয়ে এক ঝাঁক উদ্যমী ও কর্মঠ স্বাস্থ্যকর্মী রোগীদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে বিরামহীন ভাবে নিয়মিত কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন,করোনা সংক্রমণ প্রতিরোধে সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। অন্যথায় কঠোর অবস্থান যাচ্ছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীসহ দু’জনের আত্মহত্যা

বোচাগঞ্জে ছাত্রদের মাঝে ফুটবল বিতরন

করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৭৪

পুলিশ কনস্টেবল পদে ১২০টাকায় চাকুরী হলো ৭৫জনের

‘কালো চালের ধান, জীবনে এই প্রথম দেখলাম’ !

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপসহ দিনাজপুরের ফেন্সি আপেল সহ ৩জন গ্রেফতার

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত আনারুল ইসলামের বাড়ি পরিদর্শন কলেন বিএনপি নেতা মনজুরুল

পড়ে আছে হাসপাতালের নতুন ভবন, পরিত্যক্ত ভবনে শতাধিক রোগী

দিনাজপুরে ১৭৮৬ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ