Sunday , 27 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বাড়ীতে বড় ছেলের বৌভাতের অনুষ্ঠানের আয়োজন বলে কথা। তাই তো পরিবারের সকলের ব্যস্ততার শেষ নেই। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন নিয়ে যখন উৎসব মুখর পুরো বাড়ী। ঠিক তখন বৌভাত অনুষ্ঠানে আয়োজনে সহযোগিতা করতে গিয়ে মোঃ মোস্তাফিজুর রহমান (২৩)নামে বরের ছোট ভাই বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় সে। এতে বিষাদে পরিণত হয় বৌভাতের সব আয়োজন। শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলার ভগিরপাড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে।মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল হামিদ জানান, গত শুক্রবার মোস্তাফিজুর রহমানের বড় ভাই মোঃ রুবেলের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষে শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রান্নার জন্য শনিবার ভোরে গরু জবাই করে মাংস কাঁটার কাজে ব্যস্ত পরিবারের লোকজন। গরমের কারণে মাংস কাঁটার কাজে ব্যস্ত লোকজন একটি ফ্যান এনে দেয় মোস্তাফিজুর রহমান। ফ্যানটি রেখে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আটকে যায় সে। বিষয়টি উপস্থিত কারো নজরে না আসলেও মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পঞ্চগড়ে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা নিয়ে রিইব’র সংলাপ অনুষ্ঠিত

বাজারে কয়েক দিনের ব্যবধানে নতুন আলুর দাম কমেছে ৬০টাকা

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু