Tuesday , 22 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ব্যাক্তিগত
স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য
স্থানীয় হোটেল রেস্তোরাঁর মালিক, শ্রমিক এবং পোল্ট্রি ও গরু-ছাগল মাংস
বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায়
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য,
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-
অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম। এসময়
স্থানীয় হোটেল রেস্তোরাঁর মালিক, শ্রমিক এবং পোল্ট্রি ও গরু-ছাগল মাংস
বিক্রেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার —-পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাণীশংকৈল ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাজারে ভালো দাম পেয়ে ঠাকুরগাঁওয়ের পাট চাষিদের মুখে হাসি

পঞ্চগড়ে অধ্যাপিকা রেহানা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

পঞ্চগড়ে প্রকাশ্য দিবালোকে কাজী ফার্মসের ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা