Friday , 4 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে ৪ হাত ও ৪ পা ওয়ালা এক শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে।

বিকাশ ঘোষ: বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের খানসমা রোডস্থ বীরগঞ্জ ক্লিনিকে নরমাল ডেলিভারিতে ৪ হাত ও ৪ পা বিশিষ্ট এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।পার্শ্বতী কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমুজুর মো. গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিক ভাবে (নরমালে) ৪ জুন শুক্রবার ভোর ৫ টায় ৪ হাত ও ৪ পা বিশিষ্ট শিশু পুত্রটির জন্ম দেয়। শিশুটির জন্মের পর উৎসুক মানুষ এক নজর শিশুটিকে দেখতে সেখানে ভিড় জমায়।বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানায়, ৪ জুন শুক্রবার ভোরে জন্ম নেওয়া শিশুটিকে প্রাথমিক ভাবে শিশু বিশেষজ্ঞ ডাঃ মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সকাল ১০ টার দিকে তারা চলে যাওয়ার সময় পযর্ন্ত শিশুটি ও তার মা রুনা লায়লা সুস্থ ছিলো। তবে জরুরীভাবে শিশুটির উন্নতমানের চিকিৎসার প্রয়োজন বলে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়। হতদরিদ্র অসহায় বাবা গোলাম রব্বানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে শুক্রবার দুপুরে জানায়, মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি খাও, কেমন করি বেটাটার চিকিৎসা করাম, মোর যে টাকা নাই, এই তহনে বাড়িতেই আছো, টেকা কড়ি নাই থাকাতে এলাও রংপুর যাবার পারো নাই। সে আরোও জানায় এটি তাদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান কন্যা, যার বয়স ৬ বছর। এ ব্যাপারে দিনমুজুর পিতা গোলাম রব্বানী, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং এলাকাবাসী সহ দেশবাসীর কাছে শিশুটিকে বাচাঁতে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা কামনা করেছেন । প্রয়োজনে – ০১৭৯২-৮৪৪২৯৫, (০১৩১৮-৯০৬৭২৮ বিকাশ)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুক্তভুগী পরিবারের সংবাদ সম্মেলন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন

বিরামপুরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

বৈকালী’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে স্বরূপ বকসী বাচ্চু

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন