Tuesday , 15 June 2021 | [bangla_date]

বেতনের দাবীতে চিনিকলের এমডির অফিস ঘেরাও সেতাবগঞ্জ চিনিকলে দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের বকেয়া বেতনের দাবীতে এমডির অফিস ঘেরাও করলের বিক্ষুদ্ধ শ্রমিক কর্মচারীরা। এক সময়ের জৌলুস হারিয়ে বর্তামানে সেতাবগঞ্জ চিনিকলটি মুখ থুবরে পড়ে আছে। শ্রমিক কর্মচারীরা দ্বারে দ্বারে ঘুরছে তাদের পাওনার দাবীতে। শ্রমিকরা তাদের পরিবার পরিজনের মুখে দুবেলার খাবার তুলে দেবার দুঃশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৪ জুন সোমাবর সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান হাবিব এর অফিস কক্ষ ঘেরাও করে শ্রমিক কর্মচারীরা।
এব্যাপারে চিনিকলের এমডি আহসান হাবিব জানান, তার চিনিকলে সব মিলিয়ে সর্বমোট দেনার পরিমান ৫৫ কোটি ৩৫ লাখ টাকা। সদর দপ্তরে টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। সদর দপ্তর থেকে টাকা এলে সকল বকেয়া পরিশোধ করা হবে।
সেতাবগঞ্জ চিনিকলের সিডিএ মোঃ তোফাজ্জাল হোসেন তোফা জানান, ৬ মাস থেকে বেতন ভাতা নেই কি যে দুঃসহ জীবন যাপন করছি তা বুঝাতে পারবোনা। শুধু আমি নই সকল শ্রমিক কর্মচারীরাই তাদের পরিবার পরিজনের কাছে মাথা নিচু করে জীবন যাপন করছে কেননা তাদের পরিবারের মুখে দু’বেলা অন্ন তুলে দেবার সামর্থ নেই। এটি সত্যিই পিতা কিংবা স্বামী হিসেবে পরিবারের কাছে লজ্জা জনক। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের বকেয়া পাওনা দাবী করছি। কয়েকজন শ্রমিক সাংবাদিকদের জানান, তাদের চিনিকলের আখ মাড়াই বন্ধ হয়েছে কিন্তুু তাদের চাকুরী থাকবে কি না তাদের বেতন ভাতা পাবে কি না এবিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করছে না। সাধারন শ্রমিক কর্মচারীরা এই দুঃশ্চিন্তায় তারা মানসিক রোগীর মত চিনিকলের কর্মকর্তাদের নিকট ধর্না দিচ্ছেন।
মিল সুত্রে জানা গেছে, গত ৬ মাসের শ্রমিক কর্মচারীদের বেতন ৮কোটি ১০ লাখ ৩৫ হাজার, মজুরী কমিশন বকেয়া বিল ১৫ লাখ ২০ হাজার, পি,এফ বাবদ দেনা ৯ কোটি ৯৮ লাখ ৮০ হাজার, গ্রাচ্যুইটি বিল ১১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার, ভ্যাট ও আয়কর ৬৫ লাখ ৭৭ হাজার, জামানত বাবদ ১ কোটি ৫৪ লাখ, সরবরাহকারী বিল বকেয়া ৫ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা সহ অন্যান্য দেনা সর্বমোট ৫৫ কোটি ৩৫ লাখ টাকার মত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

দৃষ্টিদান সংস্থার উদ্যোগে সৎকার্যের জন্য অনুদান প্রদান ঋণ মওকুফ

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে ঢেপা নদীর চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি আটক

গু,লিবিদ্ধ রশিদের পরিবারকে মন্ত্রীপরিষদ বিভাগের সহায়তা

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বীরগঞ্জে উত্তরের কণ্ঠের আনুষ্ঠানিক স্বপ্নেযাত্রা শুরু