Wednesday , 2 June 2021 | [bangla_date]

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ঠাকুরগাঁও: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৫জুন থেকে ১৯ জুন পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪৯টি কেন্দ্র ও ৩টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৪ হাজার শিশুকে নীল রংয়ের ও ১২-৫৯ মাস বয়সী ১৪ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বক্তব্য দেন- পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সচিব রাশেদুর রহমান, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার স্বপ্না, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহন্ত প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘুর উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ সভা ও মানববন্ধন

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই আটক

হিলিতে প্রশাসনের অভিযান  ২ দোকানে জরিমানা

হিলিতে প্রশাসনের অভিযান ২ দোকানে জরিমানা

বিরামপুরে আনসার ও ভিডিপি সমাবেশ

অবসরে যাওয়া শিক্ষিকাকে রাজকীয় সংবর্ধনা দিল প্রাক্তণ শিক্ষার্থীরা

স্বাস্থ্য কেন্দ্রের গাফিলাতি রাণীশংকৈলে টিকাদান কেন্দ্র থেকে ফিরে এসেছে অনেকেই

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা উদ্বোধন

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত