Tuesday , 8 June 2021 | [bangla_date]

মুক্তি পাচ্ছে উর্বশী গানের সিঁড়ি’র আবিষ্কার ‘জিনিয়াস ভোকালিস্ট’ নুশরাত রেশমা ও কণ্ঠশিল্পী হৃদয়-এর গান

পুরোনো গান, পুরোনো সুর নিশ্চয়ই দর্শক-শ্রোতাদের আন্দোলিত করে। কিন্তু নতুন গান, নতুন সুর নির্মাণ না হলে যুগের প্রবাহ সংগীতে ধরা পড়বে কীভাবে? অনেক নতুন গান নির্মাণ হচ্ছেও। কিন্তু কালজয়ী গান সৃষ্টি করার কাজটি দুরূহ বটে। সেক্ষেত্রে উদ্দীপনার কথা হলো, উর্বশী ফোরামে’র ব্যানারে উর্বশী গানের সিঁড়ি প্রকল্পের সব মৌলিক গানের কথা, সুর, মিউজিক দর্শকদের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে।
গত ১২ মে উর্বশী গানের সিঁড়ির প্রথম গান রিলিজ হয়। গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন ফজলুর রহমান বাবু এবং মেহের আফরোজ শাওন। এরই মধ্যে সোশাল মিডিয়ায় প্রায় সত্তর লক্ষ দশর্ক গানটিকে গ্রহণ করেছে। উর্বশী ফোরাম-ইউটিউব চ্যানেলে দেখা যায় সহস্রাধিক ইতিবাচক মন্তব্য। একজন দর্শক লিখেছেন, ‘আমি একদিন চলে যাবো। কিন্তু চিরযৌবনা এই গানটি রয়ে যাবে। যারা গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসবে তাঁরা একটি করে লাইক দিয়ে চলে যাবে। শুধু কালের সাক্ষী হয়ে থাকবে এই সুর…’। এছাড়াও কণ্ঠশিল্পী লায়লা, সালমা, বিন্দু কণা, তাসমিম জামান স্বর্ণা, নিজামউদ্দিন জাহিন-এর গানগুলো দর্শক খুব প্রশংসাভরে গ্রহণ করেছে। ‘কাজলকালো দুটি চোখে’ শিরোনাম-এর গানটিতে একজন দর্শক ভারত থেকে লিখেছেন, ‘আমি ভারতবর্ষ থেকে বলছি, শুধুমাত্র বাংলাদেশই পেরেছে নিজেদের লোকসংস্কৃতি রক্ষা করতে, তাছাড়া অন্য দেশগুলিতে এতোটা আমার নজরে পড়ে না, আর এর মূল ভূমিকা রূপ দিতেছে এই চ্যানেল।’
আগামী ১১ জুন শুক্রবার বিকাল ৫:০০ টায় মুক্তি পেতে যাচ্ছে ‘উর্বশী গানের সিঁড়ি জিনিয়াস ভোকালিস্ট’ নুশরাত রেশমা ও কণ্ঠশিল্পী হৃদয় সৈকতের ‘ওরে আমার শ্যামকালিয়ারে’ নামক গানটি। উল্লেখ্য, উর্বশী ফোরাম নতুনদের মধ্যে অনুসন্ধান করে নুশরাত রেশমাকে সুকণ্ঠ হিসেবে নির্বাচন করেন এবং তাঁকে জিনিয়াস ভোকালিস্ট হিসেবে সম্মাননা প্রদান করে। সংগঠনের প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ বলেন, ‘আমরা পুরোনো গান করছি না। নতুন গান নির্মাণ করছি। নতুন শিল্পীদেরও জায়গা দিতে চাই। আমরা মূলত বাংলা গানের সম্ভাবনা ও বাংলার শিল্পীদের সম্ভাবনা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে নুশরাত রেশমা সত্যিই এক আশা জাগানিয়া কণ্ঠশিল্পী, তাঁর জন্য এরকম একটি সুযোগ দরকার ছিল।’ আগামী শুক্রবার মুক্তি হতে যাওয়া এই গানের সুর করেছেন হৃদয় সৈকত, গীতিকার জহিরুল ইসলাম বাদল এবং সংগীত আয়োজন করেছেন এএইচ তূর্য।
এছাড়াও এই প্রকল্পে একক ও দ্বৈত গানে অংশ নিয়েছেন প্রিয়াংকা বিশ্বাস, অংকন ইয়াসমিন, কামরুজ্জামান রাব্বি, প্লাবন কোরেশী, গামছা পলাশ, অপু আমান, সুস্মিতা দে, এ এইচ তূর্য, নুশিন আদিবা প্রমুখ। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস !

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

বোচাগঞ্জে নির্বাচনী পথসভায় জাতীয় পাটির প্রার্থী এ্যাডভোটে জুলফিকার হোসেন আপনারা হ্যাঁ দিয়ে ৭১এর মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চাবেন জাতীয় পার্টি এটা মেনে নেবে না

রানীশংকৈল পৌরসভা কাযার্লয়ের চুরি; আতংকে পৌরবাসি

বোচাগঞ্জে মেধাবী শিক্ষার্থী রিয়া’র পাশে দারালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শ্বশুর নিহত, আহত জামাতা

ঠাকুরগাঁওয়ে শীতে বোরোর বীজতলা রক্ষায় পরামর্শ দিলেন –কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো