Saturday , 19 June 2021 | [bangla_date]

যুদ্ধাপরাধীদের বিচারে সুফিয়া কামালের অবদান শীর্ষক ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

যুদ্ধাপরাধীদের বিচারে সুফিয়া কামালের অবদান শীর্ষক ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

ঠাকুরগাঁও : যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে কবি জননী সুফিয়া কামালের অবদান শীর্ষক ভার্চুয়ালী আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যদেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা প্রফেসর মাহফুজা খানম।
শনিবার রাতে অনলাইনে আয়োজিত আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, কেন্দ্রীয় নেতা ভুত্তবীদ বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল ই এলাহী চৌ:, নির্মূল কমিটি রংপুর জেলা শাখার সভাপতি ডা: মফিজুল ইসলাম মান্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার যুগ্ম আহবায়ক এ্যাড. নাসিরুল ইসলাম, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। সঞ্চালনায় ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সচিব সুচরিতা দেব।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের দর্শনে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের দিকে গিয়েছিল। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করার প্রক্রিয়াও শুরু হয়। বক্তারা স্বাধীনতা বিরোধীদের বিচারে সুফিয়া কামাল, জাহানারা ইমামসহ অনেকের ভুমিকা তুলে ধরে বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থেমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এই আন্দোলনকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় কবি সুফিয়া কামালের জন্ম দিন উপলক্ষে আয়েজিত আলোচনা সভায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে র্দুগাপুজা উদযাপনে প্রস্তুতি সভা

ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

‘‘ কমলা চাষে অবিশ্বাস্য সাফল্যে জুয়েল ”

ফুলবাড়ীতে জ্বীনের বাদশা গ্রেপ্তার

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী -মেহেদী

পীরগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা