Monday , 14 June 2021 | [bangla_date]

রাণীশংকৈলে গাজাঁ গাছসহ আটক-১

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও রাণীশংকৈলে গাজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে থানার এস আই হাফিজুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা গ্রামের কুলিক পাড়া থেকে ৫টি গাজাঁর গাছসহ তাকে আটক করেন। আটকৃকত হলেন ঐ পাড়ার মৃত কাজিমউদ্দীনের পুত্র আবুল আসাদ(৫৫)

সোমবার (১৪জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আবুল আসাদের নিজ বাড়ি থেকে গাঁজার ৫টি গাছসহ হাতে নাতে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্র মতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার ৫ টি গাছের ২৬ টুকরো কাটা অবস্থায় উদ্ধার করা হয়। গাছটির বয়স ছিল আনুমানিক ৫ মাস।

থানার এস আই হাফিজুর রহমান সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসভবনে চাষাবাদ করা গাজাঁ গাছসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হবে। তিনি আরো বলেন, তাকে কে বা কাহারা সবজি হিসেবে চাষ করার জন্য গাছগুলো দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লোকজ সংস্কৃতি আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে- নৌ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

প্রবাসি ভাইয়ের লাশ দেশে ফিরাতে প্রধান মন্ত্রির কাছে আকুতি

‘ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শোক সংবাদ

বীরগঞ্জের শিবরামপুর শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তপন সভাপতি ও সাধারণ সম্পাদক রেজা আনোয়ার নির্বাচিত

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পঞ্চগড় সীমান্ত থেকে ৬ বাংলাদেশি আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !